আগরতলা : থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করার দাবিতে কারা দপ্তরের আই.জি-র নিকট ডেপুটেশন প্রদান। ২০২২ সালের ৩ ডিসেম্বর কারা দপ্তরের জেল ওয়ার্ডেনের ২৪৯ টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র জমা নেওয়া হয়। পরবর্তী সময় ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর আবেদনকারীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কারণে সেই সময় এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এইদিকে আবেদনকারীরা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও আর লিখিত পরীক্ষা নেওয়া হয় নি। কোন এক অজ্ঞাত কারনে এই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। তাই চাকুরি প্রত্যাশীরা দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শুক্রবার কারা দপ্তরের আই.জি-র নিকট ডেপুটেশান প্রদান করে।
কারা দপ্তরের আই.জি-র নিকট ডেপুটেশন প্রদান চাকুরি প্রত্যাশীদের
4