শুক্রবার প্রদেশ বিজেপি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন অভিষেক দেবরায়

আগরতলা : প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন অভিষেক দেবরায়। শুক্রবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে অভিষেক দেবরায়কে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। এইদিন প্রদেশ বিজেপি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করাই ওনার প্রধান লক্ষ্য। বুথ স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি যুব কর্মীদের বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। তিনি আরও বলেন সরকার ও দলের মধ্যে সমন্বয় সাধন করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দলের বরিষ্ঠ নেতৃত্বদের সম্মান দিয়ে যুব নেতৃত্বদের সাথে নিয়ে আগামিদিনে কাজ করবেন তিনি। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিদায়ী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন সভাপতি দলকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি অভিষেক দেবরায়ের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। নয়া প্রদেশ বিজেপি সভাপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এইদিন একাধিক মন্ত্রী, বিধায়ক সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ