Home First post লাইট হাউজের ঘড় বুঝিয়ে দিতে বিলম্বের জন্য টুডার কমিশনারকে কাঠগড়ায় তুললেন গ্রাহকরা

লাইট হাউজের ঘড় বুঝিয়ে দিতে বিলম্বের জন্য টুডার কমিশনারকে কাঠগড়ায় তুললেন গ্রাহকরা

by sokalsandhya
0 comments

আগরতলা : প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউজে ঘড়ের জন্য বুকিং করে নির্ধারিত সময়ের পরও মিলছে না ঘড়। ক্রমশ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে যারা ঘড়ের জন্য বুকিং করেছেন তাদের মধ্যে। সোমবার হতাশাগ্রস্তরা টুডা অফিসে গিয়ে সাক্ষাৎ করলেন কমিশনারের সাথে। দাবি জানান অবিলম্বে তাদের ঘড় বুঝিয়ে দেওয়ার জন্য। এইদিন হতাশাগ্রস্ত গ্রাহকরা জানান তারা লাইট হাউজে ঘড়ের জন্য বুকিং করেছেন। ঘড় বুকিং করার পর ৫ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ওনারা ঘড় পাচ্ছেন না। তাদেরকে প্রথমে বলা হয়েছিল এক বছরের মধ্যে তাদেরকে ঘড় বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ঘড় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নি। তারপর একাধিকবার সময় বৃদ্ধি করা হয়। সর্বশেষ তাদেরকে বলা হয় ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে ঘড় বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু মে মাস শেষ হয়ে গেল তাদেরকে ঘড় বুঝিয়ে দেওয়া হয় নি। তাই এইদিন টুডার কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। এইদিন কমিশনার জানিয়েছেন ২০২৬ সালের মধ্যে তাদের ঘড় বুঝিয়ে দেওয়া হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles