রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

আগরতলা : রাজধানীর বিদ্যাসাগর এলাকায় সুইচগেইট নির্মাণের আশ্বাস দিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য। বনকুমারী থেকে বিদ্যাসাগর হয়ে হাওড়া নদীতে জল নিষ্কাশনের জন্য একটি ড্রেইন রয়েছে। বর্ষাকালে নদীর জল উল্টো সেই ড্রেইন দিয়ে প্রবেশ করে বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে স্থানীয় বাসিন্দারা। রবিবার এই এলাকাটি পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরিদর্শন শেষে তিনি জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী সেখানে একটি সুইচগেইট নির্মাণ করা হলে জলের সমস্যা অনেকাংশে দূর হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বিদ্যাসাগর এলাকায় প্রস্তাবিত ওয়ার্ড অফিস নির্মাণের জায়গা এবং ভেন্ডার জোনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন ৩০ নং ওয়ার্ডের কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস সহ এলাকায় স্থানীয় লোকজন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি