প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার

আগরতলা : প্রদেশ মহিলা মোর্চার নব নিযুক্ত পদাধিকারীদের সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার। প্রদেশ বিজেপি কার্যালয়ে এই পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, প্রদেশ মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, সহ সভাপতি সহ মহিলা মোর্চার নবনিযুক্ত অন্যান্য পদাধিকারীরা। এইদিন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় নবনিযুক্ত মহিলা মোর্চার পদাধিকারীদের সাথে পরিচিত হন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল স্তরে মহিলা মোর্চার ভূমিকা আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এক সাক্ষাৎকারে অভিষেক দেবরায় জানান বিজেপি দল মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। প্রদেশ মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাসের নেতৃত্বে মহিলা মোর্চার সংগঠন আগামিদিনে আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!