আগরতলা : প্রত্যেক বছরের মতো এবছরও মহা সমারোহে R K Nagar-স্থিত দ্বিতীয় ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পূজা ও অস্ত্র পূজা।
টিএসআর জওয়ানদের কাছে বিশ্বকর্মা পূজার পাশাপাশি অস্ত্র পূজাই হলো মূল পূজা। যেহেতু বছরের প্রতিটি দিন দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে অস্ত্র কাঁধে নিয়ে দায়িত্ব পালন করতে হয়, তাই এই অস্ত্রকেই দেবতা জ্ঞানে পূজা করেন জওয়ানরা।
এদিন সকালে ক্যাম্প চত্বরে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজা। একে একে সারিবদ্ধভাবে রাখা রাইফেল, অন্যান্য আগ্নেয়াস্ত্র এবং ব্যবহৃত যানবাহনে ফুল-চন্দন দিয়ে পূজা করা হয়। পরে জওয়ানরা ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন যাতে সঠিক সময়ে, সঠিক কাজে এবং দেশের মঙ্গলের জন্য এই অস্ত্র ব্যবহার করতে পারেন ।