আগরতলা : রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্প। ছোট ছোট খেলোয়াড়দের আর্চারি খেলায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য তৈরি করার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বুধবার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর লতা নাথ, ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ, স্পোর্টস ডিরেক্টর এম মগ, পদ্মশ্রী দীপা কর্মকার, পুর নিগমের নর্থ জোনের চেয়ারপার্সন প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। সাত দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিশু ও তরুণ খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আর্চারি খেলার প্রতি আগ্রহ তৈরি করার পাশাপাশি দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ জানান, ছোটদের এই খেলায় আকৃষ্ট করা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পৌঁছে দেওয়াই এই ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।
ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে শুরু হল ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
2