দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক

oplus_140509184

আগরতলা : বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বুধবার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ট্রাফিক দপ্তর একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তর বৈঠক করবে। ব্যবসায়ীরা আগরতলা শহরে ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কি কি সমস্যার মুখোমুখি হয় তা জানার চেষ্টা করবে ট্রাফিক দপ্তর। পাশাপাশি ট্রাফিক দপ্তর কি কি কাজ করতে চায় সেই বিষয়ে ব্যবসায়ীদের অবগত করা হবে। বৈঠকের মাধ্যমে যে সকল সমস্যা গুলি উঠে আসবে, সেই গুলিকে সমাধান করা হবে।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে শুরু হল ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি