২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

আগরতলা : প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘট এবং পরপর ছুটির কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।

 

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত শাখা খোলা থাকবে এবং স্বাভাবিকভাবে ব্যাংকিং পরিষেবা চালু থাকবে।

 

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রস্তাব রয়েছে। এর আগে সপ্তাহান্তের ছুটি থাকায় গ্রাহকদের যাতে ব্যাংকিং পরিষেবা পেতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা