Home First post আইজি প্রিজনের দ্বারস্থ হয়েও জেল ওয়ার্ডেন পদে চাকুরি প্রত্যাশীদের মিললো না কোন সঠিক উত্তর

আইজি প্রিজনের দ্বারস্থ হয়েও জেল ওয়ার্ডেন পদে চাকুরি প্রত্যাশীদের মিললো না কোন সঠিক উত্তর

by sokalsandhya
0 comments

আগরতলা : পুরুষ জেল ওয়ার্ডেন পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে চাকুরি প্রার্থীরা বুধবার পুনরায় কারা দপ্তরের আই.জি অফিসের সামনে ভিড় জমায়। এবং আইজি প্রিজনের নিকট ডেপুটেশন প্রদান করে। ২৪৯ জন জেল ওয়ার্ডেন নিয়োগের জন্য ২০২২ সালে শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারি মাসে শারীরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তারপর থেকে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তাই চাকুরি প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এইদিন আইজি প্রিজনের নিকট ডেপুটেশন প্রদান করে। চাকুরি প্রার্থীরা জানায় ২০২২ সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এখনো লিখিত পরীক্ষা নেওয়া হয় নি। এই নিয়ে ৪০ বার তারা ডেপুটেশন প্রদান করেছে। কিন্তু আইজি প্রিজনও বলতে পারছেন না কবে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles