২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা

oplus_2097152

আগরতলা : মায়ের গমন ও শারদ সম্মানকে সামনে রেখে আগরতলা পুর নিগমের অফিসে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান ২১ সেপ্টেম্বর বিভিন্ন ক্লাব, পূজা উদ্যোক্তা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি সভা হয়েছিল। সভায় কিছু সিদ্ধান্ত হয়েছিল। সেই সভায় সিদ্ধান্ত হয় পরবর্তী সময় পর্যালোচনা সভা করা হবে। সেই মোতাবেক এইদিন মায়ের গমন ও শারদ সম্মান নিয়ে এইদিন পর্যালোচনা সভা হয়েছে। বিভিন্ন দপ্তরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক দপ্তর গুলি কাজ করছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে মায়ের গমন। মায়ের গমনের মূল অনুষ্ঠানটি হবে তুলসীবতি বালিকা বিদ্যালয়ের বিপরীত পাশে। মায়ের গমনে যারা অংশগ্রহণ করবে তারা ৭ টি গাড়ি নিয়ে আসতে পারবে। তার মধ্যে ৫ টা বড় গাড়ি এবং ২ টা ছোট গাড়ি। সকল ক্লাবকে ১০ মিনিট করে সময় দেওয়া হবে।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

ভিসি নির্বাচনে বিজেপি কথা রাখলেও তিপ্রা মথা কথা রাখে নিঃস্বপন দেববর্মা