মহালয়ার সকালে ঐতিহ্য বজায় রেখে প্রাত ভ্রমণ আবাল বৃদ্ধ সকলের

oplus_0

আগরতলা : মহালয়ার সকালে প্রাত ভ্রমণে বের হন অনেকেই। দীর্ঘ দিন ধরে এই রীতি চলে আসছে। শনিবার মহালয়ার পুণ্য প্রভাতে জন ঢল পরিলক্ষিত হয় শহর আগরতলা ও শহরতলীতে। এদিন বিভিন্ন স্থানে ভোরে মানুষ বেড়িয়ে পরেন প্রাতঃভ্রমণে। অনেক নতুন মানুষের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়েছে। মহালায়রার মধ্য দিয়ে উৎসবের আমেজে মাতল রাজ্যের মানুষ। মহালয়ার সকালে এমবিবি কলেজ এলাকায় প্রাত ভ্রমণে বের হতে দেখা যায় বহু লোককে। আবাল বৃদ্ধ সকলে এইদিন প্রাত ভ্রমণে বের হয়। দীর্ঘ এক বছরের অবসান শেষে মা আসছেন। আর তাই পরিবার নিয়ে এই উৎসবের আমেজ ভাগ করে নিতে প্রাতঃভ্রমন বলে জানান অনেকেই। রাজধানীর কলেজটিলা এলাকায় ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়। সব বয়সের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয় মহালয়ার সকাল। প্রাত ভ্রমণে বের হওয়া অনেকে জানান প্রতি বছর মহালয়ার সকালে ওনারা প্রাত ভ্রমণে বের হন। এইটা একটা ঐতিহ্য।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি