পি.এম.আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মল নিয়ে প্রশ্ন উত্থাপন কংগ্রেসের

আগরতলা : পুরাতন মোটর স্ট্যান্ডে পি.এম.আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মল ও কমার্শিয়াল কার পার্কিং জোনের ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি প্রশ্ন উত্থাপন করেন কত টাকা ভাড়ার বিনিময়ে জায়গাটি সংশ্লিষ্ট সংস্থাকে দেওয়া হয়েছে। আগে যে অটো স্ট্যান্ড ছিল, সেই অটো স্ট্যান্ডের অটো চালকরা কোথায় অটো রাখবে। পি.এম.আর সেন্টার পয়েন্ট মাল্টি কমপ্লেক্স মলে যারা যানবাহন নিয়ে আসবে তাদের যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে তো ?

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি