Home First post সমগ্র দেশের সাথে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও-র

সমগ্র দেশের সাথে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও-র

by sokalsandhya
0 comments

আগরতলা : শনিবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও কর্মীদেরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তার প্রতিবাদে সমগ্র দেশের সাথে রবিবার আগরতলায় প্রতিবাদে সামিল হয় উভয় সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এইদিন প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়। সংগঠনের এক নেতৃত্ব জানান শনিবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল হয় দেশের ছাত্র-যুব সমাজ। দিল্লি পুলিশ এক নেক্কার জনক ভূমিকা পালন করেছে। ছাত্র-ছাত্রীদের যেখানে পেয়েছে সেখান থেকে আটক করা হয়েছে। দেশে এক অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি করেছে। বিভিন্ন স্থান থেকে এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও-র নেতৃত্ব ও কর্মী সমর্থকদের আটক করা হয়েছে। তারই প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবিতে এইদিন দেশ জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে এ.আই.ডি.এস.ও এবং এ.আই.ডি.ওয়াই.ও।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles