Home First post টিসিএস অফিসাররা সরকারের মুখঃমুখ্যমন্ত্রী

টিসিএস অফিসাররা সরকারের মুখঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা : আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি বলেন রাজ্যে প্রশাসনে বহু টিসিএস অফিসার রয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির বাস্তবায়নে তারা কাজ করে। সরকার ও সাধারণ মানুষের মধ্যে সেতু হিসাবে কাজ করে টিসিএস অফিসাররা। তাদের উপর ভিত্তি করে সরকারি সিদ্ধান্ত গুলি নেওয়া হয়। টিসিএস অফিসাররা সরকারের মুখ। টিসিএস অফিসারদের পরিচয় প্রকাশ পায় তাদের কাজের মধ্যদিয়ে। বহু টিসিএস অফিসার তাদের কাজের মধ্যদিয়ে সমাজে ছাপ রেখে গেছেন। টিসিএস অফিসাররা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। টিসিএস অফিসারদের প্রশিক্ষণের জন্য বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানে পাঠানো হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সরকার স্বচ্ছতার সাথে কাজ করতে চায়। তাই কোন ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য টিসিএস অফিসারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন মনে রাখতে হবে টিসিএস অফিসাররা সাধারণ মানুষের কারণে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাই তাদেরকে আরও বেশি সংবেদনশীল হতে হবে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। উপস্থিত অতিথিরা গরীব দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles