এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

oplus_0

আগরতলা : এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুর এলাকার এক বাড়ি থেকে উদ্ধার পিস্তল সহ ১৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। এস.ডি.পি.ও এনসিসি জানান গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুর এলাকার বাসিন্দা সন্তোষ বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। সন্তোষ বিশ্বাসের বাড়িতে তল্লাসি চালানোর সময় ঘরে থাকা ট্রাঙ্ক থেকে একটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়। আটক করা হয়েছে বাড়ির মালিক সন্তোষ বিশ্বাসকে। তবে কি ভাবে বা কেন এই পিস্তল আনা হয়েছে তা জানা যায় নি। সন্তোষ বিশ্বাসের এক ছেলে রয়েছে। তিনি আরও জানান তাদের কাছে খবর ছিল সন্তোষ বিশ্বাসের বাড়িতে নেশা সামগ্রী থাকতে পারে, সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে কোন নেশা সামগ্রী পাওয়া যায় নি। তবে কি ভাবে এই পিস্তল সন্তোষ বিশ্বাসের বাড়িতে আসল তা জানার জন্য সন্তোষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। সন্তোষ বিশ্বাস পেশায় একজন দিন মজুর। একজন দিন মজুরের বাড়িতে কি করে আগ্নেয়াস্ত্র আসল ? কেন এই আগ্নেয়াস্ত্র আমদানি করা হল ? এই নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়

আগরতলা শহরকে নতুন করে সাজানো হচ্ছেঃমেয়র দীপক মজুমদার