Home » প্রথা ও রীতি মেনে শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল সপ্তমী পূজা

প্রথা ও রীতি মেনে শনিবার রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল সপ্তমী পূজা

by sokalsandhya
0 comments

আগরতলা : প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অন্যান্য বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা। সরকারি ভাবে হয়ে থাকে দুর্গা বাড়িতে এই দুর্গা পূজা। শনিবার মহা সপ্তমীতে রীতি মেনে হয় সপ্তমী পূজা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। নেন অঞ্জলি। রাজন্য আমল থেকেই চলে আসছে দুর্গা বাড়িতে শরৎ কালের দুর্গা পূজা। প্রতি বছর মোহা সমারোহে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে এই পূজা। দেবী দুর্গার দশ হাত হলেও দুর্গা বাড়িতে দুই হাতের দুর্গা পূজা হয়ে থাকে। প্রতিদিন প্রচুর ভক্ত ভিড় জমান মন্দিরে। কথিত আছে মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্যের স্ত্রী মহারানী সুলোকখোনা দেবী আরতির সময় দশ বাহু দুর্গা প্রতিমা দেখে ভয় পেয়েছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার পর থেকেই দুই হাতের দুর্গা পূজা হয়ে আসছে। আগরতলার দুর্গাবাড়ির মূর্তিটির মাত্র দুটি দৃশ্যমান হাত রয়েছে এবং বাকিগুলি পিছনে লুকিয়ে আছে। এইদিন সপ্তমী পূজা শেষে দুর্গা বাড়ির পুরহিত জানান দুপুর ১২ টায় মায়ের ভোগ হবে। সন্ধ্যা ৭ টায় আরতি হবে। রবিবার অধিক সপ্তমী পূজা ৫ টা ৫২ মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। সোমবারে অনুষ্ঠিত হবে অষ্টমী পূজা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles