3
আগরতলা, ৮ নভেম্বর: আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে রকমারি নতুন আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। দীপাবলি উৎসব উপলক্ষ্যে রবিবার ভোর থেকে ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভিড় জমাতে থাকেন ভক্তপ্রান মানুষ। বেলা বাড়ার সাথে সাথে মায়ের মন্দিরে বাড়তে থাকে ভক্তদের ভিড়। হাজার হাজার ভক্ত এইদিন মায়ের মন্দিরে ভিড় জমান। বিশেষ দিনে একটি বার মায়ের দর্শন পেতে মরিয়া ভক্তরা। ফলে মায়ের মন্দির চত্বরে এইদিন তিন ধারণের জায়গা নেই। দীপাবলি উৎসব উপলক্ষ্যে মায়ের মন্দির চত্বরে বসেছে মেলা। সব মিলিয়ে উদয়পুরের মাতার বাড়িতে জমে উঠেছে দীপাবলি উৎসব।