আগরতলা : বিজয়া দশমীকে সামনে রেখে রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ। তবে মধ্যবিত্তের কপালে ইলিশ মাছ জুটবে কিনা তা সময়ই বলবে। বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের যোগান থাকলেও মূল্য মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। বাংলাদেশ থেকে এইবার কাচা ইলিশ মাছ রাজ্যের বাজারে এসেছে। রাজধানীর বাজার গুলিতে দেখা যায় মাছ ব্যবসায়ীরা বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে বসে রয়েছেন। বিভিন্ন ওজনের ইলিশ মাছ রয়েছে। তবে এইবার স্টোরের কোন ইলিশ মাছ আসে নি। তবে কাচা ইলিশ মাছের মূল্য অনেকটা বেশি। দেড় কেজি বা তার বেশি ওজনের ইলিশ মাছের মূল্য প্রতি কেজি ২৫০০ টাকা। ১ কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছের মূল্য প্রতি কেজি ২২০০ টাকা। ১ কেজি কিংবা ১ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছের মূল্য প্রতি কেজি ২০০০ টাকা। এবং ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছের মূল্য প্রতি কেজি ১৪০০ টাকা।
বিজয়া দশমীকে সামনে রেখে রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ
2