জে.আর.বি.টি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন টেকনিক্যাল পদের চাকুরি প্রত্যাশীদের

oplus_10485760

আগরতলা : টেকনিক্যাল পদে ৪৩০টি শূন্যপদ পূরণের দাবিতে জে.আর.বি.টি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন চাকুরি প্রত্যাশীদের। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা বেকারদের অভিযোগ টেকনিক্যাল পদে ৪৩০টি শূন্যপদ পূরণের বিষয়ে আদালতের রায় থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও উদ্যোগ নিচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও নিয়োগের বিষয়ে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে জে.আর.বি.টি বোর্ডের সামনে বিক্ষোভে শামিল হয়েছেন।

Related posts

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

পূর্ব আগরতলা থানার পুলিশের জালে আটক চার নাবালক চোর

রাজ্যে একটা নার্সিং হাব করার চেষ্টা করা হচ্ছেঃমুখ্যমন্ত্রী