ব্যক্তিগত উদ্যোগে খাদ্য গুদামের কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

oplus_10485760

আগরতলা : খাদ্য গুদামের কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথম বারের মতো ব্যক্তিগত উদ্যোগে খাদ্য গুদামের ৬৫৯ জন কর্মীকে নিয়ে বিজয়া সম্মিলনী করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার আগরতলার এ.ডি. নগরস্থিত সেন্ট্রাল স্টোরে অনুষ্ঠিত হয় এই ‘বিজয়া সম্মিলনী’। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সুমিত লোদ সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান খাদ্য গুদামের এই কর্মীদের মাধ্যমে জেলা, মহকুমা সহ সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলিতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তাদের দুর্গা পূজার সময় অতিরিক্ত বোনাসও দেওয়া হয়। তার পরও এইবার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য গুদামের কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন। খাদ্য গুদামের কর্মীদের হাতে এইদিন বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে। মূলত খাদ্য গুদামের কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Related posts

দেশের বিভিন্ন রাজ্যে বর্তমানে বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছেঃমানিক সরকার

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের