আগরতলা : আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে স্টেট গেস্ট হাউসে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পুর নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা সহ একাধিক বিষয়ে এইদিন আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জোর করে ক্ষমতা দখলের নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছে তারা। তার প্রতিবাদে এবং এস.আই.আর-এর সমর্থনে ৩১ অক্টোবর আগরতলার রাজপথে রাস্তায় নামবে সাধারণ মানুষ। কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে বামফ্রন্ট সরকার সময়েও এস.আই.আর হয়েছে। সামনে পুর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এইদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পুর নির্বাচনকে সামনে রেখে স্টেট গেস্ট হাউসে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়
16