বিগত ১০ বছরে ব্যাঙ্কিং ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছেঃমন্ত্রী টিঙ্কু রায়

আগরতলা : সতর্কতা সচেতনতা সপ্তাহ চলছে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এই সর্তকতা সচেতনতা সপ্তাহকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রাজধানীর অভয়নগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্য আধিকারিকরা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন বিগত ১০ বছরে ব্যাঙ্কিং ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আগে অনেকের ব্যাঙ্ক একাউন্ট ছিল না। প্রধানমন্ত্রী জনধন যোজনা একাউন্টের কথা বলার পর ত্রিপুরা রাজ্যে প্রায় ১১ লক্ষ ব্যাঙ্ক একাউন্ট খোলা হয়েছে। এইটা একটা বড় কাজ। এই কাজে বড় ভূমিকা পালন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক।

Related posts

Balanced development of urban, rural areas is government’s priority: CM

রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন ২৭ নভেম্বর, ভোট গণনা ২ ডিসেম্বর

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ইন্ডিয়া ব্লকের সুবিশাল মিছিল