Home » ৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে হতে পারে ৪৫ তম আগরতলা বইমেলা

৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে হতে পারে ৪৫ তম আগরতলা বইমেলা

by sokalsandhya
0 comments

আগরতলা : ৪৫ তম আগরতলা বইমেলাকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় সভাপতিত্ব করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। এইদিনের প্রস্তুতি সভায় আলোচনা করতে গিয়ে অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন বই মেলার কারণে পড়ুয়াদের যেন কোন সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রেখে জানুয়ারি মাসে করা হবে। ৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে বই মেলা করা যায় কিনা তা বিবেচনা করে দেখার জন্য বলেন তিনি। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৪৫ তম আগরতলা বই মেলা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles