আগরতলা রেলস্টেশন থেকে ১৭ কেজি ১৫৫ গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করল জিআরপি থানার পুলিশ

আগরতলা : আগরতলা রেলস্টেশন থেকে ১৭ কেজি ১৫৫ গ্রাম গাঁজা সহ আটক এক যুবক। আগরতলা রেলস্টেশনের ১ নং প্ল্যাটফর্ম থেকে গাঁজা সহ ঐ যুবককে আটক করা হয়। আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে গাঁজা সহ ধৃত যুবকের নাম অনুপ শুক্ল বৈদ্য, বয়স ২৫ বছর। তার বাড়ি আসামের শ্রীভূমি জেলায়। ধৃত যুবকের সাথে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা হবে। ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস এক্টে আগরতলা জিআরপি থানায় মামলা রুজু করা হয়েছে।

Related posts

Balanced development of urban, rural areas is government’s priority: CM

রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন ২৭ নভেম্বর, ভোট গণনা ২ ডিসেম্বর

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ইন্ডিয়া ব্লকের সুবিশাল মিছিল