Home » ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির দাবি, সচিবের কাছে স্মারকলিপি

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির দাবি, সচিবের কাছে স্মারকলিপি

by sokalsandhya
0 comments

আগরতলা : ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের ভোটদানের অধিকারসহ অন্তর্ভুক্ত করার দাবিতে রাজ্য ফুটবল সংস্থার সচিবের কাছে স্মারকলিপি প্রদান করলেন সংস্থার আজীবন সদস্যরা।

 

বৃহস্পতিবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে রাজ্য ফুটবল সংস্থার সচিবের সঙ্গে আজীবন সদস্যদের এক বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় ফুটবল সংস্থার সংবিধান সংশোধনের প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য ফুটবল সংস্থার সংবিধান সংশোধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

আলোচনায় আজীবন সদস্যদের দীর্ঘদিনের ভূমিকা এবং রাজ্যের ফুটবলের উন্নয়নে তাঁদের অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সংশোধিত সংবিধানে রাজ্য ফুটবল সংস্থার পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের মধ্য থেকে ন্যূনতম ১৫ জনকে ভোটদানের অধিকারসহ অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানানো হয়।

 

উপস্থিত আজীবন সদস্যদের বক্তব্য শোনার পর রাজ্য ফুটবল সংস্থার সচিব তাঁদের প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেন। পাশাপাশি, আগামী দিনে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন বলেও তিনি আশ্বাস দেন।

 

আজীবন সদস্যদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ত্রিপুরা ফুটবলের সার্বিক উন্নয়ন, অভিজ্ঞ সদস্যদের অবদান এবং তাঁদের সহযোগিতার বিষয়টি বিবেচনা করে নতুন সংবিধানে পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

 

এই স্মারকলিপি ও আলোচনার মূল লক্ষ্য হলো রাজ্য ফুটবলের প্রশাসনিক কাঠামোয় আজীবন সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্রিপুরার ফুটবলের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে

যাওয়া।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles