আগরতলা : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার উদযাপন করা হল ‘আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে দিনটি উদযাপন করা হয়। সাধারত ১ অক্টোবর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। এই বছর সেই সময় এডিসি নির্বাচন থাকায় আন্তর্জাতিক প্রবীর নাগরিক দিবস পালন করা যায়নি। তাই শুক্রবার দিনটি পালন করা হয়। এইদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে ৯০ বছরের অধিক বয়সী নাগরিককে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ৭০ বছরের অধিক বয়সীদের প্রবীণ কর্মজীবন সম্মাননা প্রদান করা হয়। ৬০ বছরের অধিক বয়সীদের প্রবীণ সৃজন কলা সম্মাননা প্রদান করা হয়। একই সাথে ৬০ ঊর্ধ্ব প্রবীণ সাহসিকতা সম্মাননা প্রদান করা হয়।
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার পালন করা হল ‘আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস
3