পি.এম কিষান সম্মান নিধির ২৪ তম কিস্তিতে রাজ্যের কৃষকরা পেল ৪৪ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকাঃমন্ত্রী রতন লাল নাথ

oplus_148897792

আগরতলা : শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বনাসকাঁঠা থেকে বোতাম টিপে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২৪ তম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন। ২৪ তম কিস্তির অর্থ হস্তান্তরের ফলে ত্রিপুরায় এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত সর্বমোট ২ লক্ষ ৮৫ হাজার ৫৭১ জন কৃষকের অ্যাকাউন্টে মোট ১,০৬৫ কোটি ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এইদিন আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। সাথে ছিলেন কৃষি দপ্তরের সচিব অপুর্ব রায় সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের আত্ম নির্ভর করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হল কিষান সম্মান নিধি প্রকল্প। বছরে তিন বার ২ হাজার টাকা করে কৃষকদের প্রদান করা হয়। এখনো পর্যন্ত সর্বমোট ২ লক্ষ ৮৫ হাজার ৫৭১ জন কৃষকের অ্যাকাউন্টে মোট ১,০৬৫ কোটি ৪৫ হাজার টাকা রাজ্যের কৃষকরা পেয়েছে। শুক্রবার এই প্রকল্পের ২৪ তম কিস্তি প্রদান করা হয়েছে। এইদিন রাজ্যের কৃষকরা পেয়েছে ৪৪ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকা। সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তর জেলার কৃষকরা।

Related posts

Balanced development of urban, rural areas is government’s priority: CM

রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন ২৭ নভেম্বর, ভোট গণনা ২ ডিসেম্বর

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ইন্ডিয়া ব্লকের সুবিশাল মিছিল