মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা সকলের দায়িত্বঃমুখ্যমন্ত্রী

oplus_0

আগরতলা : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ‘রাষ্ট্রীয় একতা দিবসের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রিপুরা পুলিশের উদ্যোগে আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৪ সাল থেকে প্রতি বছর ৩১ অক্টোবর ওনার জন্মদিনটি রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করা। ভারত একটি বিশাল বৈচিত্রময় দেশ। ভারতের সকলের পরিচয় একটা সকলেই ভারতীয়। বৈচিত্রের মধ্যে দেশের ঐক্য ও শক্তি নিহিত রয়েছে। দেশের ঐক্য, সংহতি ও অখন্ডতা রক্ষা সকলের দায়িত্ব। রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডের বিশেষ তাৎপর্য রয়েছে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে ত্রিপুরা পুলিশ বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল বাইক র্যারলি। ২৫ অক্টোবর র্যা লিটি গুজরাটের একতা নগরে পৌঁছায়। এবং জাতীয় স্তরের বাইক র্যা্লিতে ত্রিপুরা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করে। এই র্যাটলির মূল্য বার্তা হল মাদকের বিরুদ্ধে লড়াই। বর্তমান সময়ে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। মাদক বর্তমান সমাজের সামনে একটা বড় চ্যালেঞ্জ। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা সকলের দায়িত্ব। মাদক একটা ব্যক্তিকে ধ্বংস করে না, মাদক একটি পরিবার এবং একটি সামজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে লড়াইকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এইদিনের অনুষ্ঠানে আরক্ষা কর্মীরা বিভিন্ন প্ল্যাটুনে প্যারেড প্রদর্শন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক জি.এস রাও সহ অন্যান্যরা।

Related posts

‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে আগরতলায় জনসমাগম, শহরজুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল

আগরতলা পৌর নিগমের নির্বাচনে লড়বে SUCI, ৩৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী মিঠু রানী ভৌমিকের মনোনয়ন জমা

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করল প্রদেশ কংগ্রেস