জোটের আশা শেষ হওয়ার পর পুর নিগমের বাকি ২৫ আসনেও মনোনয়ন পত্র জমা দিল বাম প্রার্থীরা

আগরতলা: আগরতলা পুর নিগমের ৫১ টি আসনের মধ্যে ইতিপূর্বে ২৬ টি আসনে মনোনয়ন পত্র জমা দেয় বাম প্রার্থীরা। সেই সময় সিপিআইএম রাজ্য সম্পাদক জানিয়েছিলেন পুর নিগমের নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট হবে। তাই বাকি ২৫ টি আসনের মধ্যে বেশিরভাগ আসনে কংগ্রেস প্রার্থী দেবে। কিন্তু শেষ পর্যন্ত বামফ্রন্ট ও কংগ্রেসের জোট আর হলো না। জোটের জট না কাটায় বাকি ২৫ টি আসনেও মনোনয়ন পত্র জমা দিয়ে দিল বামফ্রন্ট প্রার্থীরা। বুধবার বাকি ২৫ টি আসনের বামফ্রন্ট প্রার্থীরা তাদের প্রস্তাবকদের সাথে নিয়ে নিজ নিজ রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। পুর নিগমের ১৬ নং আসনের বামফ্রন্ট প্রার্থী জানান বিগত ৯ বছর ধরে পুর নিগম এলাকার মানুষ নানান সমস্যায় ভুগছে। বিগত বেশ কয়েকবছর ধরে পুর নিগম এলাকায় কোন ধরনের উন্নয়ন মূলক কাজ হয় নি। কিছু কিছু জায়গায় কিছু লাইট এবং ফ্লেক্স লাগানো হয়েছে। বামফ্রন্ট বাকি ২৫ টি আসনে প্রার্থী দেওয়ার ফলে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোটের আশা আর থাকলো না বলে চলে। তবে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বলা যাবে শেষ মুহূর্তে কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে জোট হয় কিনা।

Related posts

জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার কথা কলা পাতার সমানঃরতন দাস।

অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কৈলাশহর পুরপরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান নিতীশ দে

আগরতলা পুর নিগমের ৪৫ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি