Home » রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে সৌরাষ্ট্রকে ১৩৩ রানে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিল ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে সৌরাষ্ট্রকে ১৩৩ রানে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিল ত্রিপুরা

by sokalsandhya
0 comments

আগরতলা : রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে সৌরাষ্ট্রকে ১৩৩ রানে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিল ত্রিপুরা। মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে প্রথম ইনিংসে ত্রিপুরার ২৬৮ রানের জবাবে সৌরাষ্ট্র মাত্র ১১৮ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ১৯১ রান সংগ্রহ করে সৌরাষ্ট্রের সামনে ৩৪২ রানের লক্ষ্য রাখে। জবাবে সৌরাষ্ট্রের দ্বিতীয় ইনিংস ২০৮ রানে গুটিয়ে যায়। ত্রিপুরা দলের হয়ে সন্দীপ সরকার ৪ টি এবং এ. সরকার ৩ টি উইকেট তুলে নেয়। এই জয়ের ফলে রঞ্জি ট্রফিতে গুরুত্বপূর্ণ সাফল্য পেল ত্রিপুরা দল। ত্রিপুরা দলের কোচ জানান এই ম্যাচে ত্রিপুরা দলের বলাররা ভালো বল করেছে। ত্রিপুরা দলের বলিং ও ফিল্ডিং ভালো হয়েছে। ত্রিপুরা দলের রান কম হলেও ভালো বলিং ও ফিল্ডিং-এর কারণে এই জয় এসেছে। পরবর্তী ম্যাচ গুলিতে ত্রিপুরা দল আরও ভালো খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles