একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার

আগরতলা : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজারস্থিত বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং আগরতলা লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ‘প্লাস্টিককে না বলুন, এক সবুজ ভবিষ্যৎকে স্বাগত জানান’—এই বার্তাকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়ে তোলার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় পরিবেশকে দূষণমুক্ত ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর এবং সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

পুর নির্বাচনের প্রাক মুহূর্তে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র