Home » আগন্তুক ক্লাব সংলগ্ন পিয়ারী মাস্টার বাগান একটি বাড়িতে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনা

আগন্তুক ক্লাব সংলগ্ন পিয়ারী মাস্টার বাগান একটি বাড়িতে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনা

by sokalsandhya
0 comments

আগরতলা, ৬ নভেম্বর: আগন্তুক ক্লাব সংলগ্ন পিয়ারী মাস্টার বাগানে একটি বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রয়াত সমীর রঞ্জন পাল ওরফে দেবলের বাড়িতে এই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।
দমকল বাহিনীর আধিকারিক জানান, সন্ধ্যা ৭টার সময় খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুন লাগার সময় বাড়িতে মালিকপক্ষের কেউ ছিলেন না। বাড়ির বর্তমান মালিক প্রয়াত সমীর রঞ্জন পালের স্ত্রী সতী রানী পাল। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যাবে।
তবে আগুনে বাড়ির ভেতরের সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এই ঘটনায় কেউ আহত হননি বলে প্রাথমিকভাবে জানিয়েছে দমকল বাহিনী।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দমকল কর্মীদের সাহায্য করেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles