সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে পালন করা হলো ১১০ তম মহান নভেম্বর বিপ্লব দিবস

আগরতলা, ৭ নভেম্বর: সিপিআইএম রাজ্য দপ্তরে পালন করা হলো মহান নভেম্বর বিপ্লব দিবস। সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এইদিন ১১০ তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন রাশিয়ার মাটিতে প্রথম পুঁজিবাদের বিরুদ্ধে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়। সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়। লাগাতর ৭৪ বছর এই সমাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে বিরাজমান ছিল। জিতেন্দ্র চৌধুরী এইদিন মহান বিপ্লব দিবসের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Related posts

২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ১,১০৯ টিঃরাজ্যের নির্বাচন কমিশনার

বিগত বছরের ন্যায় এই বছরও কদমতলী যুব সংস্থা শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে

ভগৎ সিং যুব আবাসে জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হল এক কর্মশালা