সোনামুড়া নগর পঞ্চায়েতের নির্বাচনে আশা কর্মী প্রার্থী নিয়ে আপত্তি বিরোধীদের

Agartala : আসন্ন সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ভারতীয় জনতা পার্টির এক প্রার্থীকে নিয়ে আপত্তি জানাল বিরোধী শিবির। উল্লেখ্য, সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর আসনে বিজেপি থেকে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন জনৈক মনোয়ারা বেগম। বিরোধীদের দাবি যে এই মনোয়ারা বেগম সরকারিভাবে আশা কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা সম্পূর্ণ সরকারি গাইডলাইন অনুসারে অবৈধ। তাই শনিবার সিপিএম, কংগ্রেস এবং তিপ্রা মথা – এই তিন দলের পক্ষ থেকে সোনামুড়া মহকুমা শাসক অর্থাৎ রিটার্নিং অফিসার এর নিকট মনোয়ারা বেগমের প্রার্থী পথ বাতিল করার জন্য দাবি জানানো হয়। বিরোধী নেতৃত্বের অভিযোগ, তিনি যে ওয়ার্ডে পোস্টিং রয়েছেন উনি ওই ওয়ার্ড থেকেই বিজেপির হয়ে নির্বাচন লড়লে সেক্ষেত্রে মানুষকে প্রভাবিত করার একটা বড় সুযোগ থাকছে এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কোন সরকারি অফিস থেকে অর্থ পান এমন কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। বিরোধী নেতৃত্ব আরো জানিয়েছেন তারা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন যে তাদের দাবির পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে বিরোধী শিবির।

Related posts

বিএসএফ-এর উপর আক্রমণের জেরে রহিমপুর বাজারে অভিযান কেন্দ্র ও রাজ্যের যৌথ বাহিনীর

বিরল রোগে আক্রান্ত ২ বছরের সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় মা-বাবার

চলন্ত বাইকের সেলফি কেড়ে নিল যুবতীর দুইটি দাত