রাজধানীর অভয়নগর বাজারে উদ্বোধন করা হলো বিজেপির নির্বাচনী কার্যালয়

আগরতলা, ৮ নভেম্বর : ৬ আগরতলা মণ্ডলের ১১ নং ওয়ার্ডে পুর নিগমের নির্বাচনী প্রচারের জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় অভয়নগর বাজারে। নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন ৬ আগরতলা মণ্ডলের মণ্ডল সভাপতি। উপস্থিত ছিলেন বিজেপি ৬ আগরতলা মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে বিজেপি ৬ আগরতলা মণ্ডলের মণ্ডল সভাপতি জানান ১১ নং ওয়ার্ডে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন শান্তি চৌহান। নির্বাচনী প্রচার এবং কাজ কর্মের জন্য দীপাবলির শুভলগ্নে এইদিন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। তিনি আশাবাদী ১১ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।

Related posts

ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বাম প্রার্থী সমর চক্রবর্তী

নিজের জয় নিয়ে আশাবাদী আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য

দীপাবলি উৎসব উপলক্ষ্যে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়