ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি জয়ী হবেঃমুখ্যমন্ত্রী

ধর্মনগর : ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে সোমবার ধর্মনগরে দলীয় নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সাথে দলের নেতৃত্বদের সাথে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার ৬ টি মণ্ডলের সভাপতি, বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মালিনা দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের ২৫ টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সহ অন্যান্যরা। বৈঠকে পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী রণকৌশল এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান ২৭ নভেম্বর রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত নির্বাচনে ২০ টি পুর ও নগর সংস্থা ছিল। সেই নির্বাচনে ২০ টির মধ্যে ২০ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। এই বছর ১ টি নগর পঞ্চায়েত বৃদ্ধি পেয়েছে। এই বছর ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। এইদিন ধর্মনগরের বিভিন্ন স্তরের দলীয় কার্যকরতাদের নিয়ে বৈঠক করেছেন। নির্বাচনকে সামনে রেখে তাদের কি কি করতে হবে, কোন বিষয়কে নিয়ে মানুষের কাছে যাবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে প্রতিটি পুর ও নগর সংস্থার প্রতিটি ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে তা আগে কেউই দেখে নি। আগামিদিনে আরও বেশি উন্নয়ন করা হবে। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি জয়ী হবে। আইন-শৃঙ্খলা ও উন্নয়নের বিষয় নিয়ে বিজেপি কর্মীরা মানুষের কাছে যাবে। সাংগঠনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এইদিন ধর্মনগরের বেশ কয়েকটি কালি পূজার মণ্ডপ ঘুরে দেখেন। সাথে ছিলেন স্থানীয় বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা।

Related posts

উদয়পুরের মাতাবাড়িতে দীপাবলি উৎসবের দ্বিতীয় দিনে ভিলেন হয়ে দাঁড়ালো বরুণ দেবতা

এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বুবাগ্রা, সরকারের কমিটিকে স্বাগত

ইন্দ্রনগরে জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে কুমারী পূজা