মঙ্গলবার সাব্রুমের লুধুয়া নতুন পাড়ায় রহস্য জনক ভাবে অগ্নিদগ্ধ এক বধূ

সাব্রুম , ১০ই নভেম্বর : সাব্রুমের লুধুয়া নতুন পাড়ায় রহস্য জনক ভাবে অগ্নিদগ্ধ এক বধূ। অগ্নিদগ্ধ মহিলার নাম ঝুম্পা বনিক, বয়স আনুমানিক ২৫ বছর। স্বামীর নাম রবীন্দ্র দেবনাথ। সাব্রুম দমকল বাহিনীর এক কর্মী জানান মঙ্গলবার সকালে তাদের কাছে খবর যায় সাব্রুমের লুধুয়া নতুন পাড়ায় এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে ঐ মহিলাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে পৌঁছে দেন। তবে কি ভাবে মহিলা অগ্নিদগ্ধ হয়েছে তা জানা যায় নি।

Related posts

এ.এম.সি নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের নিকট ডেপুটেসন প্রদান করল সিপিআইএম সদর মহকুমা কমিটি

১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে খুমুলুঙেঃবিপিন দেববর্মা

এ.এম.সি-র নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক