সিপাহীজলা নৌকাঘাট এলাকায় বোলেরো গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে হতাহত দুই আরক্ষা কর্মী

সিপাহীজলা , ১০ই নভেম্বর : সিপাহীজলা নৌকাঘাট এলাকায় বোলেরো গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে হতাহত দুই। মৃত্যু হলো পুলিশ কনস্টেবল কিষাণ সরকারের। গুরুতর আহত হন অপর পুলিশ কনস্টেবল জুয়েল দাস। উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় একটি বাইক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। বাইকে ছিলেন দুই পুলিশ কর্মী। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক দুইটিই ছিল নতুন। ছিল না কোন নাম্বার প্লেট। দুর্ঘটনার পর বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কিষান সরকারকে মৃত বলে ঘোষণা করে দেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related posts

বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রতন দেবনাথ

কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন সাইকা বাড়ি এলাকায় স্কুটি দুর্ঘটনায় হতাহত দুই যুবক

এক যুবকের রহস্য জনক মৃত্যু কুমারঘাটের স্যানিটি ওয়েল ফেয়ার সোসাইটি নামক নেশা মুক্তি কেন্দ্রে