সাতসকালে শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নেই হতাহত

Agartala : সাতসকালে শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ। তবে হতাহতের কোন খবর নেই। জানা যায় TR-08C-0685 নাম্বারের একটি ইকো গাড়ি শান্তিরবাজার থেকে বড়পাথরির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা TR-01BJ-0326 নাম্বারের একটি প্রাইভেট গাড়ির সঙ্গে ইকো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে উভয় গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনা গ্রস্ত গাড়ি দুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Related posts

ঘোষণা করা হল TBSE পরিচালিত ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

প্রচার সজ্জা লাগাতে গিয়ে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

শিক্ষিত নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা