Home » আগরতলা পুর নিগম এলাকায় কংগ্রেস প্রার্থীদের হয়ে এইবার ভোট প্রচারে নামলেন আশিস কুমার সাহা

আগরতলা পুর নিগম এলাকায় কংগ্রেস প্রার্থীদের হয়ে এইবার ভোট প্রচারে নামলেন আশিস কুমার সাহা

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৩ নভেম্বর: নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আগরতলা পুর নিগম নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুলছে। শুক্রবার আগরতলা পুর নিগমের কংগ্রেস প্রার্থীরা একাধিক ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। কিছু কিছু প্রার্থীর সঙ্গে প্রচারে অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সেন্ট্রাল রোড এলাকায় পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্যর সমর্থনে এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচার করেন আশীষ কুমার সাহা। অপরদিকে ১৭ নং ওয়ার্ডের টিআরটিসি সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন কংগ্রেস প্রার্থী অনামিকা দেব দাস। এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন পুর নিগম এলাকায় কোন ধরনের উন্নয়নই হয়নি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন ২০২১ সালের ন্যায় এই বছরও ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে কিনা? বিগত ৫ বছরে পুরনিগম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। পাশাপাশি নাগরিকদের উপর বিভিন্ন করের বোঝা চাপানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles