১৬ দফা দাবিতে ১৯ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে প্রাইভেট পরিবহণ চালকদের মহাসমাবেশ।

আগরতলা, ১৩ নভেম্বর: ১৯ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে প্রাইভেট পরিবহণ চালকদের মহাসমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে শুক্রবার আগরতলায় BPTMM-এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা জানান প্রাইভেট পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত চালক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাঁদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবি সহ ১৬ দফা দাবি নিয়ে ১৯ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মহাসমাবেশ করা হবে। এই মহাসমাবেশে দেশের সকল রাজ্য থেকে প্রাইভেট পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত চালক, শ্রমিক ও কর্মীরা অংশগ্রহণ করবে। সংগঠনের নেতৃত্বরা আরও জানান জাতীয় ও রাজ্য সড়কে চলাচলকারী চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার, শৌচাগার, সাশ্রয়ী মূল্যের খাবার এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা নেই। পাশাপাশি দুর্ঘটনায় চালকের মৃত্যু হলে আর্থিক সুরক্ষা এবং তাঁদের পরিবারের চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ কোনও নিশ্চয়তা নেই। এই সকল সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই দিল্লির রামলীলা ময়দানে দেশব্যাপী মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

Related posts

মোল্লাপাড়া তুলার মাঠ এলাকায় গভীর রাতে কংগ্রেস কর্মীর গাড়ি ভাঙচুর

আগরতলা পুর নিগমের এইবারের নির্বাচনে কল্পনার বাইরে ফলাফল হবেঃমুখ্যমন্ত্রী

শহীদান দিবসে প্রয়াত শ্যাম হরি শর্মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো প্রদেশ বিজেপি