গভীর রাতে আগুনে পুড়ে ছাই রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারের একটি দোকান

আগরতলা, à§§à§« নভেম্বর: – শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে আগুনে পুড়ে ছাই রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারের একটি দোকান। গভীর রাতে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক রাজেশ দাস। দোকানের শাটার লাগানো থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটে দমকল বাহিনীর কর্মীরা। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানের অভ্যন্তরে থাকা সবকিছু। দোকান মালিক জানান দোকানে থাকা দুটি জেরক্স মেশিন, দুইটি কালার প্রিন্টার, দুইটি কম্পিউটার, একাধিক ফ্রিজ, নগদ টাকা সহ সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিক আরও জানান ওনার প্রায় à§§à§« লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Related posts

পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা

বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইলেন বিজেপি প্রার্থী প্রদীপ চন্দ

বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর