ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেসের এস.টি ডিপার্টমেন্ট

আগরতলা, à§§à§« নভেম্বর: —রবিবার ভগবান বিরসা মুন্ডার à§§à§«à§§ তম জন্মবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলো প্রদেশ কংগ্রেসের এস.টি ডিপার্টমেন্ট। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার à§§à§«à§§ তম জন্মবার্ষিকী রবিবার। সমগ্র দেশ জুড়ে দিনটি পালন করা হচ্ছে। ভগবান বিরসা মুন্ডাকে ধরতি আভা হিসাবে বলে থাকেন সকলে। একজন আদিবাসী পরিবারের যুবক হিসাবে ভগবান বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনকালে জমিদারদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন।

Related posts

পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা

বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইলেন বিজেপি প্রার্থী প্রদীপ চন্দ

বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর