ত্রিপুরা রাজ্যকে বদনাম করার একটা প্রচেষ্টা করা হচ্ছেঃসাংসদ রাজীব ভট্টাচার্য

oplus_0

Agartala : রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা ব্লকের শরৎচৌধুরী ভিলেজের ডংদরি হাথাইতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলাভিত্তিক ‘জনজাতী গৌরব দিবস’ পালন করা হয়। একই সাথে ভার্চুয়ালি নতুন একলব্য আবাসিক স্কুলের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, হেজামারা ব্লকের বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে ভগবান ভীরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন জনজাতি রমণীদের হাতের তৈরি রিসাকে আগের সরকার সম্মান জানানোর প্রয়োজন মনে করে নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রিসাকে জিআই ট্যাগ দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। সমগ্র বিশ্বের কাছে এই রিসাকে পরিচিত করে তুলেছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা রাজ্য আমার এই মানসিকতা নিয়ে চলতে হবে। ত্রিপুরা রাজ্যকে বদনাম করার একটা প্রচেষ্টা করা হচ্ছে।

Related posts

ভারত আধ্মাত্মিক দেশ হিসাবে সমগ্র বিশ্বে পরিচিতঃবিপ্লব কুমার দেব

রাজ্যের বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো ছট পূজা

শিক্ষা ছাড়া কোন কিছু সম্ভব নয়ঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা