মাতাবাড়ির বয়োজ্যেষ্ঠদের নিয়ে তীর্থ ভ্রমণে পাঠালেন বিধায়ক অভিষেক দেবরায়

আগরতলা : মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য তীর্থ ভ্রমণের ব্যবস্থা করলেন বিধায়ক অভিষেক দেবরায়।শনিবার উদয়পুর স্টেশন থেকে ৭৫ জন পুণ্যার্থীকে নিয়ে একটি দল রওনা হয়েছে। ১০ দিনের এই যাত্রায় তারা কাশী বিশ্বনাথ, রাম মন্দির, বিন্ধ্যাচল সহ বিভিন্ন ধর্মীয় ও পৌরাণিক স্থান দর্শন করবেন।এদিন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গত বছর থেকে আমরা শুরুকরেছি। এমএলএ হওয়ার পর থেকে যারা ৬০ ঊর্ধ্ব মাতাবাড়ি বিধানসভার, তারা অনেক কারণে তীর্থে যেতে পারেন না। অনেকেই আমাকে বলেছেন দর্শন করতে চান কিন্তু পারছেন না। গতবারও আমরা বিশ্বনাথ দর্শন করিয়েছি, এবারেও করছি। আমাদের শাস্ত্রে আছে অষ্টাশি দর্শন করলে মুক্তি হয়।তিনি জানান, তাঁর বিধায়ক ভাতা থেকেই এই খরচ বহন করা হচ্ছে। মাতাবাড়ি মন্ডলের কর্মীরা গত ২-৩ মাস ধরে এই আয়োজন করছেন। প্রত্যেকের হেলথ চেকআপ, ইন্স্যুরেন্স, টিকিট বুকিং, হোটেল ও গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রতি ১০ জনের জন্য একজন করে স্বেচ্ছাসেবকও পাঠানো হয়েছে।আজ বিকেল ৫টা ১৫ মিনিটের ট্রেনে তারা মোগলসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখান থেকে গাড়িতে করে হোটেলে নিয়ে যাওয়া হবে।

বিধায়ক আরও বলেন, “মাতাবাড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষ আমার পরিবারের অংশ। তারা আমাকে যে সম্মান দিয়েছেন, এমএলএ বানিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। এটা আমার ডিউটির মধ্যে পড়ে।

তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে সকলের সুস্থভাবে ভ্রমণ শেষ করে ফেরার জন্য প্রার্থনা করেন।

Related posts

9th IAPSM Northeast Zonal Conference 2026 Concludes Successfully at Agartala Government Medical College

সাধারণ মানুষ আশঙ্কায় রয়েছে নিগম নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনাঃআশিস কুমার সাহা

ভারত আধ্মাত্মিক দেশ হিসাবে সমগ্র বিশ্বে পরিচিতঃবিপ্লব কুমার দেব