উন্নয়ন বিজেপি প্রার্থীদের জয়ী করবেঃপ্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, à§§à§­ নভেম্বর: — আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন প্রদেশ বিজেপি সভাপতি। সোমবার তিনি পুর নিগমের à§©à§« ও ৩৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুলেন। এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে তিনি গণদেবতাদের সামনে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন। মনোযোগ দিয়ে শুনেন গণদেবতাদের সুবিধা অসুবিধার কথা। একই সাথে তিনি বিজেপি প্রার্থীদের হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এইদিন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের সাথে ছিলেন পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে অভিষেক দেবরায় জানান উন্নয়নের ফলে সমাজ ব্যবস্থা যে পরিবর্তন হয়ে গেছে তা তিনি ভোট প্রচারে বেরিয়ে বুঝতে পেরেছেন। পুর নিগমের ৯০ শতাংশ ভোট বিজেপি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পুর নিগম এলাকার যথেষ্ট উন্নয়ন হয়েছে। উন্নয়ন বিজেপি প্রার্থীদের জয়ী করবে বলেও জানান তিনি। তিনি বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বলেন এসি রুমে বসে মনের মতো গল্প বলা যায়। যারা উন্নয়ন হয় নি বলে বলেছে তারা উন্নয়ন চোখে দেখতে পায় না।

Related posts

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ