রোমান স্ক্রিপ্ট নিয়েও কি জনজাতিদের ঠকানো হলোঃসুজিত ত্রিপুরা

আগরতলা, à§§à§­ নভেম্বর: — ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে টিএসইউ ও এসএফআই। কিছুদিন পূর্বে এই রোমান স্ক্রিপ্টের দাবিতে টিএসইউ যখন আন্দোলন করছিল তখন দেখা যায় তিপ্রা মথার একটি ছাত্র সংগঠন আনন্দে মেতে উঠে রোমান স্ক্রিপ্ট পেয়ে গেছে বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো রোমান স্ক্রিপ্ট পাওয়া গেল না। তাহলে কি গ্রেটার তিপ্রা ল্যান্ডের মতো আবারো জনজাতিদের ঠকানো হলো। সোমবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন উত্থাপন করেন টিএসইউ-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপশানু দেববর্মা, সদস্য ধন দেববর্মা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সুজিত ত্রিপুরা আরও বলেন সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ককবরক ভাষার যে প্রশ্ন পত্র করা হবে তা শুধুমাত্র বাংলা ভাষায় করা হবে।

Related posts

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ