ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর

ধর্মনগর, à§§à§­ নভেম্বর: — ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগ। প্রতিবাদে ধর্মনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও মামলা দায়ের। সোমবার রাতে ধর্মনগর পুর পরিষদ এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে সিপিআইএম-এর নির্বাচনী প্রচার সজ্জা গায়েব করে দেয় দুষ্কৃতিরা। এই ঘটনার জেরে মঙ্গলবার সিপিআইএম ধর্মনগর মহকুমা কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদী মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি ডিএনভি রোড, কালিবাড়ি রোড এবং সেন্ট্রাল রোড হয়ে অফিসটিলা ও দীঘির পাড় ধরে ধর্মনগর থানার সামনে যায়। দীর্ঘ সময় ধরে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তী সময় পুলিশের অনুমতি সাপেক্ষে দুই জন প্রতিনিধি থানার অভ্যন্তরে প্রবেশ করে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার সামনে বিক্ষোভ প্রদর্শনকালে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত বলেন বামপন্থীরা গণতন্ত্র রক্ষায় স্বার্থে লড়াই অব্যাহত রাখবে। কেউ তাদের আটকাতে পারবে না। তিনি অবিলম্বে অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার দাবি জানান। একই সাথে তিনি স্পষ্ট জানান বিজেপির গুন্ডাদের সামনে কমিউনিস্টরা মাথা নত করবে না।

Related posts

রাজ্যের কোথাও কোন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেইঃমুখ্যমন্ত্রী

সিপিআইএম ও কংগ্রেসের মতো পরীক্ষার সময় পরীক্ষা দেয় না বিজেপিঃমুখ্যমন্ত্রী

সাংবাদিকদের বুঝতে হবে যে তারা কোথায় এসে দাঁড়িয়েছেঃকলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর