2
আগরতলা, ১৮ নভেম্বর:– স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু। ঘটনা রাজধানীর শ্যামলী বাজার এলাকায়। এক অটো চালক জানান আহত শিশুকে তিনি প্রতিদিন স্কুলে নিয়ে যান। এবং স্কুল ছুটির পর বাড়িতে পৌঁছে দেন। বুধবার স্কুল ছুটির পর ঐ শিশুকে অটোতে করে নিয়ে এসে শিশুটির বাড়ির গলির বিপরীত পাশে আটো দাড় করান। তিনি ভেবেছিলেন তিনি নিজে অটো থেকে নেমে শিশুটিকে রাস্তা অতিক্রম করিয়ে বাড়িতে পৌঁছে দেবেন। এরই মধ্যে ঐ শিশু অটো থেকে নেমে দৌড় দেয়। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে ঐ শিশুকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে আহত শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শিশুটির মাথায় ও কোমরে আঘাত লেগেছে বলে জানা যায়।